ক্ষমতায় আসার ২৭ দিনের মাথায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসার মাত্র ২৭ দিনের মাথায় আর্থিক অনিয়মের অভিযোগের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং আজ (বুধবার, ২২ এপ্রিল) পদত্যাগ করেছেন। গত সেপ্টেম্বরে নেপালের আগের সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া জেন-জি বিক্ষোভের অন্যতম মুখ ছিলেন গুরুং। তিনি জানিয়েছেন, ‘সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই’ তিনি পদত্যাগ করছেন।