
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় সাত কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।

তহবিল পেলে বিনা খরচে সব প্রবাসীর মরদেহ আনা হবে: প্রতিমন্ত্রী নুর
অর্থ সংকটের কারণে বাংলাদেশ সরকার শুধু জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রধারী প্রবাসীর মরদেহ বিনা খরচে দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা, ৫ বছরে নিহত দুই শতাধিক
বিশ্বের সর্বোচ্চ সহিংস অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। খুন-ছিনতাই-আক্রমণ ও সংঘবদ্ধ অপরাধের মতো ঘটনা নিয়মিত ঘটছে দেশটিতে। প্রতি দুই মাসে অন্তত একজন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন মহাদেশটির সবচেয়ে বড় অর্থনীতির দেশ সাউথ আফ্রিকায়। গেল পাঁচ বছরে এই সংখ্যা দুই শতাধিক ছড়িয়ে গেছে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এসব হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই হতে পারে চুক্তি
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটির নির্মাণ, কৃষি ও হালাল ফ্যাক্টরিসহ বিভিন্ন খাতে কর্মী সংকট কাটাতে বাংলাদেশকে পঞ্চম দেশ হিসেবে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করতে চায় থাই সরকার।

‘বাংলাদেশ শ্রম বিল—২০২৬’ সংসদে পাশ
দেশের শিল্প খাতে দীর্ঘদিনের অস্থিরতা নিরসন এবং শ্রমিকদের অধিকার সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল— ২০২৬’ পাশ হয়েছে। গতকাল (শুক্রবার, ১০ এপ্রিল) জাতীয় সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়।

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিক দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক পরিস্থিতির কারণে প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে আসতে হলে সরকার তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। আজ (বুধবার, ১১ মার্চ) নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজবাড়ীতে কবর থেকে তুলে ‘নুরা পাগলার’ মরদেহে আগুন, হামলায় নিহত ১
রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মেহেদি দাবিকারী নুরুল হক ওরফে ‘নুরা পাগলার’ দরবার ও বাড়িতে তৌহিদী জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ‘নুরা পাগলার’ মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটেছে। আজ (শুক্রবার, ৫ আগস্ট) জুম্মার নামাজের কিছু সময় পর এ ঘটনা ঘটে।