দেশের ফুটবলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘বাংলাদেশ সুপার লিগ’ চালুর ভাবনা, মিশ্র প্রতিক্রিয়া সাবেকদের
বাংলাদেশ সুপার লিগ আয়োজনে ইতিবাচক সাড়া দেশের ফুটবল পাড়ায়। বিগ বাজেটের এই লিগ দেশি ফুটবলের চিত্র বদলে দিতে পারে, এমনই মত কোচ এবং সাবেক খেলোয়াড়দের। তবে, সম্ভাবনার সঙ্গে আছে বড় রকমের দুশ্চিন্তা। লিগের ভেন্যু, সময় এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ভাবনার জায়গা নিয়ে স্পষ্ট রূপরেখা চান সাবেকরা।