বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে চারটি পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ
বিশ্ব পর্যটন দিবসে উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সারাদিন বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশাধিকার উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।