
লক্ষ্মীপুরে নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ এ্যানির
লক্ষ্মীপুর-৩ আসনে ভোট দিয়ে নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) শহরের লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট দিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত নারী প্রার্থী মনোনয়ন দেবে না— সেটা প্রত্যাশিত হলেও ‘ন্যক্কারজনক’: টিআইবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো আসনেই নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। দলটির এই অবস্থানকে ‘প্রত্যাশিত’ বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সংস্থাটি মনে করে, জামায়াতের এমন সিদ্ধান্ত ‘ন্যক্কারজনক’। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এসময় তিনি এসব কথা বলেন।

শুরু হলো নির্বাচনি প্রচারণা: ২০ দিনের লড়াইয়ে প্রার্থীদের যা করতে মানা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th General Election of Bangladesh)। একই দিনে সারা দেশে গণভোট (Referendum) অনুষ্ঠিত হবে। এই হাই-ভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হয়ে গেছে নির্বাচনি প্রচারণা (Election Campaigning)।

‘ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে নির্বাচনের পরিবেশ থাকবে না’
ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনি পরিবেশ থাকবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ (সোমবার, ৯ জুন) সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।