নির্বাচনের ছুটিতে যমুনা সেতুতে যানবাহনের ঢল, ১০ কিলোমিটার যানজট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ বাড়ি ফিরছেন। এতে আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে রাত ৮ পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।