Recent event
নির্বাচন কারচুপি
নির্বাচন বিতর্কিত করতে কারচুপি ও সহিংসতা জনগণ রুখে দিয়েছে: মাহদী আমিন

নির্বাচন বিতর্কিত করতে কারচুপি ও সহিংসতা জনগণ রুখে দিয়েছে: মাহদী আমিন

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নির্বাচনকে বিতর্কিত করতে কালো টাকা, কারচুপি ও নানা সহিংসতা হয়েছে। এর প্রেক্ষিতে যারা দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেক জায়গায় এ ধরনের অপপ্রয়াসকে জনগণ রুখে দিয়েছে।

নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ জাতীয় নির্বাচনের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন। এসব নির্বাচনে কারচুপির বিষয় তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এতে আক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রতিবেদন জমা দেয়ার পর তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কমিশনের সদস্যরা।