
এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা (SSC and Equivalent Exam) উপলক্ষে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। কেন্দ্রের আশপাশে যানজট (Traffic Jam) ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে এবার পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগে, অর্থাৎ সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ডিএনসিসির নির্দেশিকা: বাড়িওয়ালা বাধ্য, ভাড়াটিয়াকে দিতে হবে ছাদ ও গেটের চাবি
ঢাকা উত্তর সিটি করপোরেশন নতুন নির্দেশিকায় জানিয়েছে, বাড়িতে গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সব ইউটিলিটি সার্ভিসের নিরবচ্ছিন্ন সংযোগ ও দৈনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এছাড়া, অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো ঝুঁকি মোকাবেলায় বাড়িওয়ালা প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি পুরোপুরি দিতে বাধ্য থাকবেন। একই সঙ্গে ভাড়াটিয়ার যেকোনো সময়ে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে, এবং বাড়ির নিরাপত্তা বা শৃঙ্খলা সংক্রান্ত কোনো পদক্ষেপ নেয়ার আগে ভাড়াটিয়ার মতামত গ্রহণ করতে হবে।

সেন্টমার্টিন নিয়ে নির্দেশিকা নতুন কিছু নয়: রিজওয়ানা
সেন্টমার্টিন নিয়ে প্রশাসন থেকে যে নির্দেশিকা দেয়া হয়েছে তা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।