আটকের পর মাদুরোকে ভেনেজুয়েলা থেকে নিউ ইয়র্কে নেয়া হয় যেভাবে
ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। সেখানে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) কার্যালয়ে নেওয়ার পর মাদুরোকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।