নিকাহ রেজিস্ট্রার

অনিয়মে নিকাহ রেজিস্ট্রারের নিবন্ধন বাতিল; আদালতের আদেশ উপেক্ষা করে পুনর্বহাল
এক যুগ আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে ফরিদপুরে মো. নুরুজ্জামান নামে এক নিকাহ রেজিস্ট্রারের (কাজী) নিবন্ধন বাতিল করা হয়। পরবর্তীতে আইনি লড়াইয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও আদালতের আদেশবলে গত দুই বছর আগে তা পুনরায় স্থগিত করা হয়। কিন্তু তা উপেক্ষা করে পুনর্বহাল করার অভিযোগ উঠেছে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। এতে অতিরিক্ত দায়িত্বরত নিকাহ রেজিস্ট্রারকে সরে যাওয়ার জন্য হুমকি-ধমকি দেয়ার অভিযোগও উঠেছে।

এখন থেকে নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা: আইন উপদেষ্টা
এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (রোববার, ৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এতথ্য জানানা তিনি।