
মমেক হোস্টেলে সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত; এক সপ্তাহ বন্ধ ঘোষণা
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে বাইকে তেল ভরিয়ে আনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা ও ছাত্রাবাস এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানাকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

সরকারি ব্যবস্থাপনার দীর্ঘসূত্রিতায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসায় বিলম্ব
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত অনেকের উন্নত চিকিৎসা নিতে বিদেশ পাঠানো প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বিদেশে গেছেন মাত্র ৫ জন। প্রক্রিয়াধীন রয়েছেন অন্তত ২০-২৫ জন। যদিও সরকারি ব্যবস্থাপনার দীর্ঘসূত্রিতায় উন্নত চিকিৎসা প্রাপ্তিতে দেরি হচ্ছে। মাসের পর মাস আইসিইউ কিংবা সিসিইউ'তে এসব রোগী চিকিৎসারত থাকায় রয়েছেন উচ্চ সংক্রমণের ঝুঁকিতে।

জুলাই গণঅভ্যুত্থানে আহত কাজলকে নেয়া হচ্ছে থাইল্যান্ড
জুলাইয়ের গণবিপ্লবে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হচ্ছে। আজ (শনিবার, ১৬ নভেম্বর) তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের (নিনস) চিকিৎসকদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।