৮২৮ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা কবে? জানালো পিএসসি
সারা দেশের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা উন্নত করতে শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সিনিয়র স্টাফ নার্স নিয়োগ (Senior Staff Nurse Recruitment) পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছে সরকারি কর্ম কমিশন (BPSC)। পিএসসি সূত্রে জানা গেছে, বহুল প্রতীক্ষিত ৮২৮টি পদের এই নিয়োগ পরীক্ষা আগামী মে মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।