নাম্বার টেন নর্থ
‘নর্থ’ থেকেই দেশ চালাবেন বার্নহাম, ব্রিটেনে ক্ষমতার নতুন সমীকরণ

‘নর্থ’ থেকেই দেশ চালাবেন বার্নহাম, ব্রিটেনে ক্ষমতার নতুন সমীকরণ

ব্রিটেনে ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হচ্ছে একটি সাদামাটা আধুনিক অফিস ভবন। প্রধানমন্ত্রীর দাপ্তরিক বাসভবন ও অফিস লন্ডনের ঐতিহ্যবাহী ‘১০ ডাউনিং স্ট্রিট’ থেকে এই ভবনের দূরত্ব প্রায় ১৬৫ মাইল (২৬০ কিলোমিটার)।ম্যানচেস্টারের এই বহুতল ভবনেই যাত্রা শুরু হয়েছে ‘নাম্বার টেন নর্থ’-এর। এটি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের ভিন্নধর্মী নেতৃত্বের অঙ্গীকারের একটি বড় প্রতিফলন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।