ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, গৃহহীন অসংখ্য পরিবার
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, সড়ক, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। এতে গৃহহীন হয়ে পড়েছে তিন উপজেলার অসংখ্য পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী প্রতিরক্ষা কাজ চলছে, তবে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।