নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের পাশাপাশি সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের স্মৃতিকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোট (Currency Note) বাজারে ছেড়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১৯ মে) থেকে নতুন এই নোটটি আনুষ্ঠানিকভাবে প্রচলনে আনা হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার (Finance Secretary Dr. Md. Khairuzzaman Mozumder) স্বাক্ষরিত নতুন ডিজাইন ও অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত এই ৫ টাকার (Government Issues New 5 Taka Note) নোট মুদ্রণ করা হয়েছে।