ক্লাব ফুটবলে বিরতি, ফিফা উইন্ডো ঘিরে বিশ্ব ফুটবলে ১৬ দিনের মহাআয়োজন
ক্লাব ফুটবলে বিরতি, আর ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক অঙ্গনে ১৬ দিনের ব্যস্ততা। বাংলাদেশের সামনে আসিয়ানের মিশন। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। সঙ্গে ইউরোপে শুরু হচ্ছে উয়েফা নেশন্স লিগের এর নতুন মৌসুম। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে ঠাসা সূচি।