বাজারে নতুন ১০ টাকার নোট, আসল-নকল চিনবেন যেভাবে
নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট (New 10 Taka Note) আজ (মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়া হচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে সব শাখা থেকে এই নোট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি আগের নোটগুলোও সচল থাকবে।