‘নতুন নির্বাচিত এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই’
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আসন্ন নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই। তাই প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি থেকে বর্ণিত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। তা না হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তিন দিন পর শপথ গ্রহণ করাতে পারবেন। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।