নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন দিলো নিকার
জনসেবা সহজ করতে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানার অনুমোদন দিয়েছে নিকার। নতুন উপজেলাগুলো হলো, চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। আজ (বুধবার, ১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এ অনুমোদন দেয়া।