Recent event
নকল আইডি
ইউক্রেন যুদ্ধে হাজারের বেশি উত্তর কোরীয় সেনা হতাহতের দাবি দ. কোরিয়ার

ইউক্রেন যুদ্ধে হাজারের বেশি উত্তর কোরীয় সেনা হতাহতের দাবি দ. কোরিয়ার

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়তে গিয়ে এ পর্যন্ত এক হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। বিষয়টি মস্কোর পক্ষ থেকে বারবার অস্বীকার করা হলেও, সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে, ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের দাবি, কিম জং উনের সেনাদের নকল আইডি দিয়ে নামিয়ে দেয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে, যেন তাদের কেউ শনাক্ত করতে না পারে। এতকিছুর পরও রাশিয়ায় আরও সেনা ও সমরাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং, এমন দাবিও করেছে সিউল।