পোস্টাল ভোট সফল হলে ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে বাংলাদেশের নাম: সিইসি
পোস্টাল ভোট সফলভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অডিটরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে দেশের সব রাজনৈতিক দলকে ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।