
অবৈধভাবে নদী দখল করলে প্রশাসন তা মুক্ত করবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নদীর যে জায়গা, সেই জায়গাতেই খনন হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখলমুক্ত করবে। আজ (শনিবার, ২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম এ সংবাদ সম্মেলন করেন।

ধলেশ্বরীতে সেনা অভিযান, অস্ত্রসহ ‘ডেঞ্জার গ্যাং’ গ্রুপের ১৬ সদস্য গ্রেপ্তার
ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ‘ডেঞ্জার গ্যাং’ গ্রুপের ১৬ জনকে আটক করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ২ এপ্রিল) কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল এই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে। ওই সময়ে কিশোর গ্যাং দলটির সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশিয় অস্ত্র দেখিয়ে নাচানাচি করছিল।