হরমুজ প্রণালিতে টোল ইস্যুতে জটিলতা; থমকে আছে ওয়াশিংটন-তেহরান আলোচনা
ইরানের অন্তত ৬ বিলিয়ন ডলার (প্রায় ৭৮ হাজার কোটি টাকা) জব্দ করা সম্পদ ছাড় দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পর্যায়ের আলোচনা আজ (বুধবার, ১ জুলাই) দোহায় পুনরায় শুরু হচ্ছে। গত ১৭ জুন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং যুদ্ধবিরতি সম্প্রসারণের চুক্তি সই হওয়ার পর দুই দেশের মধ্যে এখনো সরাসরি কোনো বৈঠক হয়নি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।