চাঁপাইনবাবগঞ্জে দেয়াল ধসে শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ (রোববার, ৮ মার্চ) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল ধসে এ ঘটনা ঘটে।