পঞ্চগড়ে ফুয়েল পাম্পে ইউএনও’র ওপর হামলা; দেহরক্ষীর অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা
পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি ফুয়েল পাম্পে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার দেহরক্ষীর অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। আহত হন দেহরক্ষী তৈবুল আলম। তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।