দুর্নীতি তদন্ত
যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাস পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সাইমা ওয়াজেদ

যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাস পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সাইমা ওয়াজেদ

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের রাজনৈতিক প্রভাব তার পরিবার ও মিত্রদের ওপর অব্যাহত রয়েছে। এবার সেই ধাক্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে হলো তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে। দুর্নীতি, আর্থিক জালিয়াতি ও একাডেমিক সনদ জালিয়াতির অভিযোগ ঘিরে সংস্থাটি ও বাংলাদেশের যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাসের টানাপোড়েন শেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

দুদককে শক্তিশালী করতে সংস্কার কমিশনের ৪৭ সুপারিশ

দুদককে শক্তিশালী করতে সংস্কার কমিশনের ৪৭ সুপারিশ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করতে ৪৭টি সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। এইসব সুপারিশে রাজনীতি ও আমলা নির্ভরতা কমানোর ওপর জোর দেয়া হয়েছে। ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনি ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণা এবং কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করার সুপারিশ দেয়া হয়েছে।

শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার: প্রেস সচিব

শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার: প্রেস সচিব

শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।