পটুয়াখালীতে র্যাবের অভিযানে পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) গভীর রাতে পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল দুমকী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করে।