
অর্থ আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় ৪৩ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিককে দুদকে তলব করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবার ও এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা
৫শ' কোটি টাকার সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার পরিবার ও এপিএসের অবৈধভাবে প্রায় ৫শ' কোটি টাকার বেশি সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুদক। গণঅভ্যুত্থানের পর বিগত সরকারের প্রভাবশালী প্রথম কোন মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলো রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থা। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকে হাজির হননি বেনজীর আহমেদ, পাঠিয়েছেন চিঠি
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। হাজিরা দিতে তার চাওয়া ১৫ দিনের শেষ দিন ছিল আজ (রোববার, ২৩ জুন)। তবে নির্ধারিত দিনেও তিনি হাজির হননি।