সংসদে জাতীয় দলের ‘ব্যাটিং ব্যর্থতা’ নিয়ে প্রশ্নে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘ব্যাটিং ব্যর্থতা’ কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (মঙ্গলবার, ৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত তুলে ধরেন।