দিমিত্রি পেসকভ
রাশিয়ার অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয়: ক্রেমলিন

রাশিয়ার অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয়: ক্রেমলিন

মস্কোর অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের জন্য কোনো নিরাপত্তা নিশ্চয়তা বা গ্যারান্টি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রেমলিন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস গত সোমবার এক বিবৃতিতে বলেছিলেন যে এই ধরনের ব্যবস্থার ক্ষেত্রে রাশিয়ার কোনো ভূমিকা থাকা উচিত নয়। আজ (মঙ্গলবার, ১৩ জুলাই) জার্মানির সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো মস্কো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘বিশেষ সামরিক অভিযান’ এখন যুদ্ধ, জানালো ক্রেমলিন

‘বিশেষ সামরিক অভিযান’ এখন যুদ্ধ, জানালো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেনের ‘পশ্চিমা মদদদাতাদের’ ভূমিকা তুলে ধরেছেন। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে গেরাসিমভ পুতিনকে বলেন, ‘মাঠপর্যায়ে সাফল্য না পেয়ে কিয়েভ শাসন তার পশ্চিমা মদদদাতাদের বোঝানোর চেষ্টা করছে যে তারা যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

ইউক্রেনকে সহায়তা ও শান্তি আলোচনা: ওয়াশিংটনের ভূমিকা নিয়ে মস্কোর সংশয়

ইউক্রেনকে সহায়তা ও শান্তি আলোচনা: ওয়াশিংটনের ভূমিকা নিয়ে মস্কোর সংশয়

ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টাকে রাশিয়া মূল্যায়ন করলেও মস্কো বিশ্বাস করে যে এক পক্ষকে সমর্থন দিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা সম্ভব নয়। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) ক্রেমলিন এই মন্তব্য করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান ইস্যুতে পুতিনের প্রস্তাব এখনো বহাল: ক্রেমলিন

ইরান ইস্যুতে পুতিনের প্রস্তাব এখনো বহাল: ক্রেমলিন

ইরান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে প্রস্তাব দিয়েছেন, তা এখনো বহাল রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধের উত্তেজনা কমানো ও মধ্যস্থতার জন্য পুতিন বিভিন্ন বিকল্প প্রস্তাব দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।