ইয়েমেন সংঘাত: দাম্মামের শিল্পাঞ্চলে হামলা, বড় অগ্নিকাণ্ডের দাবি
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের একটি শিল্পাঞ্চলে রোববার হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরনা জানায়, পূর্বাঞ্চলীয় দাম্মামের ওই শিল্পাঞ্চলে ইয়েমেন থেকে হামলা চালানো হয়। এর পরই সেখানকার স্থাপনাটিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।