মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ সময় পার হলেও এখনো আদালতে দাখিল হয়নি মামলার অভিযোগপত্র। বিচারহীনতার এ দীর্ঘসূত্রতায় হতাশ নিহতের পরিবার ও নাগরিক সমাজ।