
‘শত্রু নয়’ এমন দেশের জন্য হরমুজ প্রনালি নিয়ে ইরানের নির্দেশনা
হরমুজ প্রণালি দিয়ে ‘শত্রু নয়’ এমন দেশগুলোর যাতায়াতের জন্য ‘ইরানের সঙ্গে সমন্বয়’ করে চলার নির্দেশনা দিয়েছে তেহরান। আজ (সোমবার, ২৩ মার্চ) ইরানের উচ্চ-পর্যায়ের নিরাপত্তা সংস্থার প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পরমাণু আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটকে সমঝোতার পথে আসতে হবে: আব্বাস আরাঘচি
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে যেসব নেতা সরকারবিরোধী আন্দোলনে মদদ দিয়েছেন তাদের ধরপাকড় শুরু করেছে ইরান সরকার। খামেনি প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংসদ সদস্য, কূটনীতিকসহ ৪ জনকে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলছেন, পরমাণু ইস্যুতে আলোচনা চালিয়ে যেতে হলে ওয়াশিংটকে সমঝোতার পথে আসতে হবে।

ইসরাইল-ইরান উত্তেজনা চরমে
ইরানের মাটিতে ড্রোন হামলার পর এবার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরাইল। এর আগে দেশটির মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশে ড্রোন হামলা করে তেলআবিব। ইরান-ইসরাইল উত্তেজনা বন্ধ করে এ অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, তুর্কিয়ে, রাশিয়া ও ফিনল্যান্ড।