
হরমুজ নিয়ে পাল্টাপাল্টি দাবি; শান্তি আলোচনায় তেহরান-ওয়াশিংটন
লেবাননে ইসরাইলি হামলার জেরে ইরানের বিপ্লবী গার্ড কর্পস ফের হরমুজ বন্ধের ঘোষণা দিলেও, জলপথটি সব ধরণের নৌযানের জন্য খোলা আছে বলে দাবি করেছেন ট্রাম্প। আরও হুমকি দিয়েছেন, চুক্তি ব্যর্থ হলে হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করবে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে সুইজারল্যান্ড শান্তি আলোচনায় লেবানন ইস্যুতে জরুরি অধিবেশন রাখার দাবি ইরানের। তেহরান-ওয়াশিংটন প্রতিনিধি দল ছাড়াও আলোচনায় থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান।

হামলা বন্ধে ইরানকে ২০ বিলিয়ন ডলার দেবে আমিরাত: রয়টার্স
হামলা না করার শর্তে ইরানকে দুই হাজার কোটি ডলার দেবে সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে ৩০০ কোটি ডলার দেয়া হয়েছে। সংশ্লিষ্ট চার সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তেহরান-ওয়াশিংটন চুক্তিতে পৌঁছানোর ইতিবাচক খবরের মধ্যে এ তথ্য সামনে এলো। তবে এ অর্থ আমিরাতের নিজস্ব নাকি দেশটির ব্যাংকে বা অন্য কোথাও আটকে থাকা ইরানেরই অর্থ, তা নিশ্চিত নয়।