ট্রাম্পের ‘তেলখনি বিস্ফোরণ’ হুমকি: হরমুজ প্রণালি খুললেও কাটছে না মধ্যপ্রাচ্যের আতঙ্ক
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় হরমুজ প্রণালি খুলে যাওয়ায় যুদ্ধের সময় বন্ধ থাকা খনি থেকে ফের তেল-গ্যাস উত্তোলনের জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ অবস্থায় তেলক্ষেত্রে বিস্ফোরণ আতঙ্ক তাড়া করছে অনেককে। কারণ উত্তোলন বন্ধে মধ্যপ্রাচ্যের তেলখনিগুলোতে বিস্ফোরণ ঘটার ভয় দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবির বাস্তবতা কতটুকু?