
স্বর্ণের বাজারে বিশাল ধস: দুই দিনে কমলো ৩০,৪০০ টাকা, এখন ভরি কত?
দেশের বাজারে অবিশ্বাস্য গতিতে কমছে স্বর্ণের দাম। টানা দুই দিনের ব্যবধানে স্বর্ণের ভরিতে রেকর্ড ৩০ হাজার ৪০০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS)। সবশেষ আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে গত শুক্রবারও (৩০ জানুয়ারি) এক লাফে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল।

দেড় লাখ ছুঁই ছুঁই স্বর্ণের ভরি
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের স্বর্ণের ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

ইতিহাসের সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি এক লাখ ৩৯ হাজার ছুঁই ছুঁই
চার দিনের মাথায় আবারও বেড়েছে স্বর্ণের দাম। আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ। ভরিতে ৫ হাজার ৬৫৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম
ভরি ১ লাখ ৩৩ হাজার ৫২ টাকা
এক সপ্তাহের মাথায় আবারো বেড়েছে স্বর্ণের দাম। রোববার (২২ সেপ্টেম্বর) থেকে বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ। ভরিতে ৩১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৫২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম
ভরি ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।