কার্যবণ্টন বিধিমালা সংশোধনে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ
সরকারি কাজের দায়িত্ব বণ্টন ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও কার্যকর করতে কার্যবণ্টন বিধিমালা, ১৯৯৬-এর তৃতীয় তফসিল (কার্যবণ্টন) সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।