Recent event
তিরাহ উপত্যকা
তিরাহ উপত্যকায় সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি, এলাকা ছাড়ছে হাজারো মানুষ

তিরাহ উপত্যকায় সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি, এলাকা ছাড়ছে হাজারো মানুষ

পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানের পর তিরাহ উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, মসজিদে ঘোষণা দিয়ে অঞ্চলটি ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দেয়া হয়েছে। এ কারণে তীব্র শীত ও তুষারপাতের মধ্যেও তিরাহ ত্যাগ করেছে কয়েক হাজার মানুষ। যদিও সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা উড়িয়ে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার নিজেদের দুর্বলতা ঢাকতে কেন্দ্রীয় সরকারের ওপর দোষ চাপাচ্ছে।