
আচার-অনুষ্ঠানে ঘরে ঘরে তামিল নববর্ষ ‘পুতান্ডু’ উদযাপন
প্রতিবছরের ন্যায় এবারো জাঁকজমকভাবে উদযাপন করা হচ্ছে তামিলদের নববর্ষ পুতান্ডু। তবে এর প্রথম আয়োজন হয় ঘর থেকে। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে প্রথমে গোসল করে পবিত্র হয়ে শুভ বস্তু দেখার মধ্য দিয়ে নতুন বছরের যাত্রা করে তামিলরা। বিশ্বাস করে, এর মধ্য দিয়ে পুরো বছর তারা ভালোভাবে কাটাবে। এদিকে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে পুতান্ডুর শুভেচ্ছা জানিয়েছেন।

২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কাণ্ডারি বেছে নিতে ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তত হয়েছে শ্রীলঙ্কা। ৩৯ প্রার্থীর মধ্যে জন জরিপে সবচেয়ে এগিয়ে আছে বামপন্থী নেতা অরুনা কুমারা দিশানায়েকে। বর্তমান প্রেসিডেন্ট, প্রধান বিরোধী দলের নেতার পাশাপাশি নির্বাচনে লড়ছেন রাজাপাকসে পরিবারের সদস্যও। যদিও বিশ্লেষকরা বলছেন, দু'বছর আগের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেনি প্রধান দলগুলো।