শিল্প নির্দেশক ও চিত্রশিল্পী তরুণ ঘোষের প্রয়াণ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও প্রখ্যাত চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। গতকাল (বুধবার, ৮ এপ্রিল) দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা এন রাশেদ চৌধুরী।