
মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার-এক্সপ্রেসওয়ে হবে: তথ্য প্রতিমন্ত্রী
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে মহাসড়কটি প্রশস্ত করা হবে বলেও জানান তিনি।

ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এ বিষয়টি প্রয়োজনে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। আজ (রোববার, ৪ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।

বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না। এ কারণে বিএনপির বিরুদ্ধে বট ব্যবহারের তথ্য তুলনামূলকভাবে কম। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের জন্য একটি প্রকল্প নেয়া হয়েছে।

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার হবেই: তথ্য প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার হবেই বলে প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (বুধবার, ৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহিদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্পমেয়াদি বা জোড়াতালির বাজেট নয়, বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এটি। আজ (শনিবার, ২৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ঈদে গ্রামগঞ্জ-হাটবাজারের আড্ডায় সাধারণ মানুষের কথা শুনছেন তথ্য প্রতিমন্ত্রী
ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে ঘুরে ঘুরে নিজ সংসদীয় এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বেহেশতের টিকিট বিক্রিকারীদের প্রতি আস্থা রাখেনি জনগণ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বেহেশতের টিকিট বিক্রিকারীদের ভাওতাবাজির প্রতি আস্থা না রেখে জনগণ আস্থা রেখেছে তারেক রহমানের প্রতি, বিএনপির ইশতেহারের প্রতি। আর তারেক রহমান একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছেন।

সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
বিএনপির ৩১ দফা নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের বিকাশ ও স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের বিকাশে কাজ করবে সরকার। গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাঁধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করবে সরকার।

অনলাইন পোর্টাল ও আইপি টিভিগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তিনি মন্ত্রণালয়ে বসে বুঝেছেন গত ১৭ বছর কীভাবে মন্ত্রণালয় চলেছে। যে যেভাবে পেড়েছে যায় সেভাবে অনিয়ম ও দুর্নীতি করেছে বলে জানান তিনি। এছাড়া কোনো নিয়মনীতির তোয়াক্কাও করা হয়নি। এখন থেকে সবই নিয়মের ওপর চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের সরকারি সফরে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলে এসে স্থানীয় প্রেসক্লাব পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন।