দুই দফা সময় বাড়িয়েও শেষ নয় ঢাকা-শরীয়তপুর চার লেন প্রকল্প
দুই দফা মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি ঢাকা-শরীয়তপুর চার লেন সড়ক প্রকল্পের নির্মাণকাজ। প্রকল্পের দুইটি প্যাকেজের কোথাও শ্রমিক নেই, নেই যন্ত্রপাতি। জমি অধিগ্রহণ জটিলতার কারণে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে কবে শেষ হবে কাজ, তা বলতে পারছে না কেউই।