প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় করেন।