কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত; বিকল্প লাইনে চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে ট্রেনটির তিনটি বগি লাইন থেকে পড়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই বিকল্প লাইনে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।