ড্রেন নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জে দেয়াল ধসে শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ (রোববার, ৮ মার্চ) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে দুই শ্রমিক নিহত, আহত ৩
সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকাজ করার সময় ধ্বসে পড়া দেওয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আরো ৩ জন আহত আহত হয়েছেন। আজ (শনিবার, ১৫ মার্চ) সকাল দশটার দিকে শহরের সাহেদ নগর ব্যাপারিপাড়ায় এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।