প্রাথমিকে শিক্ষক নিয়োগে নির্বাচিত প্রার্থীদের যোগদানে মানতে হবে যেসব নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (Assistant Teacher) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। এবারের নিয়োগ পরীক্ষায় সর্বমোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে যোগদানের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।