ভেনেজুয়েলার অর্থ ও তেল খাত এখন রুবিওর কবজায়
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন
চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নীতি ও অর্থনীতিতে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল (শনিবার, ১১ জুলাই) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির প্রধান প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের নেপথ্যে এখন রুবিও ও তার দল কাজ করছে।