ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭০২ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে আজ শনিবার পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।