নারায়ণগঞ্জে পৃথক যৌথ অভিযানে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ
নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের পৃথক যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।