আয়ারল্যান্ডের আবাসন সংকট; মাথা গোঁজার ঠাঁই পেতে হিমশিম জনসাধারণ
আয়ারল্যান্ডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর সমস্যা আবাসন সংকট। গত কয়েক বছর ধরে চলা এ সংকট ২০২৬ সালে এসে ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি নানা উদ্যোগ সত্ত্বেও ডাবলিনসহ বড় শহরগুলোতে সাধারণ মানুষের জন্য মাথা গোঁজার ঠাঁই পাওয়া অনেকটা আকাশকুসুম কল্পনার মতোই।